ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্নী থেকে বাঔখোলা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লাসহ স্থানীয় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজ শুক্রবার সকাল আটটা থেকে উপজেলার পাকুল্যা ব্রিজের ওপর সংস্কারকাজ চলার কারণে এই যানজটের সৃষ্টি হয়।
মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের উপসহকারী প্রকৌশলী ফারুক হোসেন বলেন, পাকুল্যা সেতুর ওপর সকাল থেকে সংস্কারকাজ শুরু হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের সহায়তায় রাস্তার এক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।