ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ওই এলাকার দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ভিড় দেখা যায়।
এলাকাবাসী ও মহাসড়ক পুলিশ সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকার সড়কে গত রোববার রাতে কয়েক ট্রাক পাথর ফেলে রাখা হয়। তবে কারা এ কাজ করেছে, তা তখনো জানা যায়নি। এ কারণে যানবাহন থেমে থেমে চলেছে। গতকাল সোমবার যানবাহনের চাপও বেশি ছিল। এতে ওই সড়কের কড্ডা থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে বেলা একটার দিকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার নারী শ্রমিক সড়ক অতিক্রম করার সময় দুর্ঘটনায় আহত হন। ওই খবর পেয়ে তাঁর সহকর্মীরা কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা অবরোধ তুলে নেয়।