ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট। ছবিটি আজ শনিবার সকাল নয়টার দিকে মহাসড়কের আনসার একাডেমীর সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট। ছবিটি আজ শনিবার সকাল নয়টার দিকে মহাসড়কের আনসার একাডেমীর সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজট চলছে। আজ শনিবার ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে থেমে থেমে গাড়ি চলছে।

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকারের ভাষ্য, গতকাল শুক্রবার রাতে বংশাই সেতুর মেরামতের কাজ করা হয়। এ জন্য মহাসড়কের একদিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ কারণেই রাত থেকে যানজট শুরু হয়। যানজট নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়েছে।