ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শুক্রবার সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চারকোল বোঝাই একটি ট্রাক উল্টে গেলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

সকাল ছয়টার দিকে উপজেলার নাটিয়াপাড়ার ইসলামপুরে ট্রাকটি উল্টে যায়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই প্রান্তে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)  মো. সুমন বলেন, টাঙ্গাইল সদর থানা থেকে একটি রেকার এনে ট্রাকটি রাস্তার ওপর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ট্রাক সরানোর পর চলাচল স্বাভাবিক হয়ে উঠবে।