ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শুক্রবার সকাল ১০টা থেকে যান চলাচল শুরু হয়েছে। ভোর ছয়টার দিকে মহাসড়কে চারকোল বোঝাই একটি ট্রাক উল্টে গেলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপজেলার নাটিয়াপাড়ার ইসলামপুরে ট্রাকটি উল্টে যায়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই প্রান্তে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সকাল ১০টার দিকে উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হলে ওই মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুমন বলেন, টাঙ্গাইল সদর থানা থেকে একটি রেকার এনে রাস্তা থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট