ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৫০ কিলোমিটারে গত সোমবার রাত পৌনে ১২টা থেকে গতকাল মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা স্থায়ী যানজটের সৃষ্টি হয়। এতে যানবাহন আটকে পড়ায় হাজার হাজার যাত্রী ভোগান্তি পোহায়।পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিং এলাকার সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে ঢাকাগামী বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে যায়। এতে মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়। গতকাল সকাল সাতটার দিকে পুলিশ রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মির্জাপুরে দেওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সী মহাসড়কের ৫০ কিলোমিটারে যানজট হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।