ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্ণী থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই দৃশ্য দেখা গেছে।

পুলিশ, চালক ও যাত্রীদের ভাষ্য, মহাসড়কের প্রায় ২৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন চালক ও যাত্রীরা।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গতকাল বুধবার রাতে কালিয়াকৈর রেলওয়ে উড়াল সেতুতে একটি বাস বিকল হয়ে পড়লে যানজটের সূত্রপাত হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।