ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে যাত্রীরা আজ মঙ্গলবার ভোররাত থেকে দুর্ভোগ পোহাচ্ছেন। সকাল সাড়ে নয়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট চলছে।

মহাসড়কের মির্জাপুরের ক্যাডেট কলেজ এলাকা থেকে কুর্ণী পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। এ ছাড়া আছিমতলা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট চলছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের ভাষ্য, ভোর সাড়ে চারটার দিকে কুর্ণীতে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হলে এই অবস্থা সৃষ্টি হয়। ট্রাকটি রাস্তা থেকে সরানো হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।