ঢাকা-টাঙ্গাইল সড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছয় ঘণ্টার যানজটে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিংয়ে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেলে যানজটের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত এ যানজট ছিল।