ঢাকা-টাঙ্গাইল সড়কে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কড্ডা সেতুর ওপর গতকাল রোববার সকালে চাকার পাতি ভেঙে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে মালবোঝাই একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে সকাল আটটার দিকে কড্ডা সেতুর ওপর হঠাৎ এটির পেছনের ডান পাশের চাকার পাতি ভেঙে যায়। এতে ট্রাকটি বিকল হয়ে পড়লে সড়কের দুই দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কড্ডা থেকে তেলিরচালা ও গাজীপুর ভোগড়া বাইপাস সড়ক পর্যন্ত সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে কোনাবাড়ী মহাসড়ক পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে নিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।নাওজোড় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।