ঢাকা থিয়েটারের বিনোদিনীর ৭৫তম প্রদর্শনী
ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে পেশাদারি বাংলা থিয়েটারের উন্মেষকালের অবিস্মরণীয় এক অভিনেত্রী মঞ্চকুসুম বিনোদিনী দাসী। তাঁর আত্মজীবনীর মঞ্চাভিনয় বিনোদিনীর প্রথম মঞ্চায়ন হয়েছিল ২০০৫ সালের ১৮ ফেব্রুয়ারি। উদ্বোধনী দিন থেকেই নাটকটি প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। ঠিক পাঁচ বছর পর গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর নাট্যশালায় বিনোদিনীর ৭৫তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। ঢাকা থিয়েটারের ৩১তম প্রযোজনা বিনোদিনীতে একক অভিনয় করেছেন এ সময়ের আরেক মঞ্চকুসুমখ্যাত শিমূল ইউসুফ। নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত দেড় ঘণ্টার নাটকটি দেখতে দেখতে দর্শকেরা ফিরে গিয়েছিলেন অন্তত ১২৫ বছর আগের এক বাঙালি অভিনেত্রীর জীবনকল্পে।শুরুতে দর্শকদের স্বাগত জানিয়ে নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ বলেন, বিনোদিনীকে নিয়ে বিভিন্ন বইয়ের লেখায় মূল ঘটনার চেয়ে কল্পকাহিনিই প্রাধান্য পেয়েছে। তাই বেছে নেওয়া হয়েছে বিনোদিনী দাসীর আত্মজীবনী ‘আমার কথা’ ও ‘আমার জীবন’। তা থেকেই সাইমন জাকারিয়া গবেষণা করে বিনোদিনীর গ্রন্থনা করেছেন। বিনোদিনী দাসী ১৩ বছরের অভিনয়জীবনে ৫০টি নাটকের ৬৩টি চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সমস্ত আত্মজীবনী মঞ্চে উপস্থাপন না করে তাঁর অভিনীত নীলদর্পণ, মেঘনাদবধ কাব্য, মৃণালিনী ও চৈতন্যলীলা নাটকের অংশবিশেষ উপস্থাপন করা হয়। সঙ্গে যুক্ত হয়েছে তাঁর কবিতা ও গান। আর নাটকটি পরিবেশনার ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে বর্ণনাত্মক রীতি। স্বাগত বক্তব্যে নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ করেন নাসির উদ্দীন ইউসুফ। উদীচীর আবৃত্তিসন্ধ্যা ‘ইটের মিনার ভেঙ্গেছে, আমি কাঁদতে আসিনি, মাগো ওরা বলে’ শিরোনামে কবিতাগুলো আবৃত্তিশিল্পীরা একে একে পাঠ করলেন। মুগ্ধ হয়ে শ্রোতারা কবিতা পাঠের আসর উপভোগ করলেন। মাঝেমধ্যে ছিল দু-একজনের কথামালা। গতকাল সন্ধ্যায় জাতীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে এমনিভাবে উদীচী সাজিয়েছিল তাদের ‘মেঘ রোদের খেলা’ অনুষ্ঠানটি। উদীচীর কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের উদ্যোগে কবিতা পাঠের এ অনুষ্ঠানটি দুই মাস পরপর হয় বলে জানিয়েছেন আয়োজকেরা।বিভিন্ন দলের আবৃত্তিশিল্পীরা মেঘ রোদের খেলায় বাংলা ভাষার কবিতা পাঠের অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের শিল্পীরাও অনুষ্ঠানে আবৃত্তি করেন। কবিতা পাঠে অংশ নেন রফিকুল ইসলাম, দেবাশীষ রুপন, রেজিনা ওয়ালী, মাসকুর এ সাত্তার ও বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মদিনা।রোকেয়া সুলতানার একক চিত্রকলা প্রদর্শনীবেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ থেকে রোকেয়া সুলতানার একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় ‘মরমী সাম্রাজ্য’ শীর্ষক ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন ভারতের প্রখ্যাত শিল্প-সমালোচক মনসিজ মজুমদার এবং ঢাকায় আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস। গতকাল দুপুরে বেঙ্গল ক্যাফেতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ভারতের প্রখ্যাত শিল্প-সমালোচক মনসিজ মজুমদার, স্পেনপ্রবাসী শিল্পী শহীদ কবির, রোকেয়া সুলতানা এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী, সারোয়ার জাহান বক্তব্য দেন। প্রদর্শনী ২ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা খোলা থাকবে।ঢাকায় এরিক জে অ্যাডামসের কর্মশালাবাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) আমন্ত্রণে একটি কর্মশালা পরিচালনা করতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার, সাংবাদিক ও লেখক এরিক জে অ্যাডামস। গত বুধবার চলচ্চিত্রের গল্প, কাঠামো ও চিত্রনাট্যবিষয়ক বিজেমের কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তিনি। কর্মশালায় তিনি বলেন, চলচ্চিত্রসংশ্লিষ্ট যেকোনো কাজই চ্যালেঞ্জিং। কিন্তু ভাবনার বিষয়গুলো পরিকল্পনামতো বাস্তবে রূপ দিতে পারলেই ভালো চলচ্চিত্র তৈরি করা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিন অ্যাডামস, কায়রা এ বুচকো এবং বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুলকাদের। প্রশান্ত কর্মকারের চিত্র প্রদর্শনীগতকাল রাজধানীর গুলশানে নরডিক ক্লাবে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধের সপ্তম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন নরডিক ক্লাবের জেনারেল ম্যানেজার মিস অনিতি নাতেল। প্রদশর্নী চলবে ৩১ মার্চ পর্যন্ত।