ঢাকা থেকে অপহূত শিশু ময়মনসিংহে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে অপহূত পাঁচ বছর বয়সী শিশু জীবনকে পুলিশ আট দিন পর ময়মনসিংহের মুক্তাগাছা থেকে উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাতে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি এতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তিনজন হচ্ছেন অপহরণের কথিত পরিকল্পনাকারী মিজানুর রহমান (২৬) ও মঞ্জুর ওরফে কালা (২৮) এবং সহযোগী রোজিনা বেগম (৩৫)।রমনা থানার সূত্র জানায়, গত ২৮ ডিসেম্বর রমনার মীরবাগের বাসার সামনে থেকে শিশু জীবন নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। ঘটনার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলী জানান, একসময় অপহরণকারীরা জীবনকে ছেড়ে দিতে তার বাবার কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ জানতে পারে, শিশুটিকে নিয়ে অপহরণকারীরা ময়মনসিংহের মুক্তাগাছায় রয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবনকে কোলে ফিরে পেয়ে মা শিল্পী বেগম তার সারা শরীর চুমুতে ভরিয়ে তোলেন। বাবা তাহেরুল ইসলামের চোখ হয়ে ওঠে সিক্ত।