ঢাকা থেকে কলকাতা ও আগরতলা বিআরটিসি বাস আবার চালু হচ্ছে শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো থেকে ভারতের উদ্দেশে বাস ছেড়ে যাবে
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ঢাকা থেকে কলকাতা ও আগরতলাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) যাত্রীবাহী বাস চলাচল। পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই বছর পর শুক্রবার আবারও এই রুটে বাস চালু হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো থেকে ভারতের উদ্দেশে বাস ছেড়ে যাবে।

এ উপলক্ষে বিআরটিসি মতিঝিল ডিপোতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

আরও পড়ুন