ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনারবাহী একটি ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শফিকুর রহমানের ভাষ্য, দুর্ঘটনার কারণে লাকসাম জংশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেন আটকা পড়েছে। উদ্ধারকারী ট্রেন আসছে। শিগগিরই উদ্ধারকাজ শুরু হবে বলে তিনি জানান।