ঢাকা থেকে পলাতক হাজতি ফরিদপুরে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মহানগর জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হাজতি মো. মনিরুজ্জামানকে (২৭) ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভাঙ্গা উপজেলার চুমুরদি বাজার থেকে ভাঙ্গা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি চুমুরদি গ্রামে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মনিরুজ্জামান ঢাকার তেজগাঁও থানার একজন আসামি। ২০০৮ সালে তাঁকে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়। এর পর থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গত ২৯ জুন তাঁকে হাতকড়া পরিয়ে কারাহাজত থেকে ঢাকা মহানগর জজ আদালতে আনা হয়। আদালত চলাকালে তিনি কৌশলে পালিয়ে যান। এরপর পুলিশের সদর দপ্তর থেকে তাঁকে গ্রেপ্তারের জন্য দেশের সব থানায় বার্তা পাঠানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার পুলিশ গতকাল মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে।