প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে নবম শ্রেণীর ছাত্রী জাকিয়া আক্তার ওরফে চম্পাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার এক বান্ধবীকে (১৮) আটক করেছে পুলিশ। এদিকে রিমান্ড শেষ হওয়ার পর মামলার মূল আসামি শামীম মণ্ডলকে (২২) বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, জাকিয়ার ওই বান্ধবীকে গত বৃহস্পতিবার ঢাকা থেকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গত ১৩ ডিসেম্বর ফরিদপুরের কাশিমাবাদ গ্রামের বাড়ি থেকে জাকিয়াকে যারা ডেকে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে তার ওই বান্ধবীও ছিলেন। ১৪ ডিসেম্বর বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি গাছ থেকে জাকিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, রিমান্ড শেষ হওয়ার পর শামীম মণ্ডলকে কারাগারে পাঠানো হয়েছে।