ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আলমগীরকে বদলি করা হয়েছে। তাঁকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রোববার এ বিষয়ে আদেশ জারি করেছে। এর আগে ১৮ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক আনোয়ারুল ইসলাম সিকদারকে বদলি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান করা হয়। তাঁর স্থলাভিিষক্ত করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ফারুক জলিলকে।