ঢাকা দক্ষিণে এগিয়ে সাঈদ খোকন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা, অনিয়ম এবং বর্জনের মধ্য দিয়ে শেষ হওয়া ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনা চলছে। আজ মঙ্গলবার সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়, চলে টানা বিকেল চারটা পর্যন্ত। এর পরই শুরু হয় ভোট গণনা।
এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। মতিঝিলের ঝিলপাড়ায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থার ওই কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। ১৬৬ নম্বর ওই কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন পেয়েছেন এক হাজার ৩০৫ ভোট। ওই কেন্দ্রে ভোট বর্জন করা বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ১৮০ ভোট আর জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ১০ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।