ঢাকা দক্ষিণে সালাম ও পিন্টুর মনোনয়নপত্র দাখিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী হিসেবে বিএনপির অর্থনীতি-বিষয়ক সম্পাদক আবদুস সালামের পক্ষে স্ত্রী ফাতেমা সালাম এবং দলটির সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পক্ষে তাঁর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা সাঈদ খোকনসহ ১২ মেয়র প্রার্থীরআজ রোববার বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা মহানগর নাট্যমঞ্চে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে দুই নেতার স্ত্রী মনোনয়নপত্র দুটি জমা দেন।
ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ার জন্য মির্জা আব্বাস, আবদুস সালাম ও নাসির উদ্দিন পিন্টুসহ বিএনপির ছয় জ্যেষ্ঠ নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে পিন্টু ও সালামের মনোনয়নপত্র জমা পড়ল। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।