ঢাকা-দিল্লি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও ভারতীয় দূরদর্শন এবং বাংলাদেশ বেতার ও ভারতের আকাশবাণীর মধ্যে সহযোগিতা, যৌথ চলচ্চিত্র নির্মাণ ও তা সংরক্ষণের ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরিতে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে চুক্তিতে সই করেছে দুই দেশ।ভারত সফররত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মনীষ তিওয়ারি গতকাল শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান। খবর বাসসের।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী মনমোহন সিং যে যৌথ উন্নয়ন অবকাঠামোর কথা ঘোষণা করেছেন, সেখানে তথ্য ও সম্প্রচারের বিষয়টি আলাদা স্থান পেয়েছে। এর ভিত্তিতে দুই দেশ আরও সহযোগিতার লক্ষ্যে কাজ করছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী আট হাজারের বেশি ভারতীয় সেনার স্মৃতি সংরক্ষণের ব্যাপারে দুই দেশের আরও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, মুক্তিযুদ্ধের ওপর বৃহত্তর পরিসরে একটি চলচ্চিত্র নির্মাণের বিষয় উভয় দেশ বিবেচনা করছে। এতে মুক্তিযুদ্ধের রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হবে।