ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নের আহ্বান প্রণব মুখার্জির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের বুদ্ধিজীবী প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের।প্রণব মুখার্জি বলেন, দুই দেশের মধ্যে আলোচনা খুব গুরুত্বপূর্ণ। এ ধরনের আলোচনা সমস্যাগুলো শনাক্ত করতে ভূমিকা রাখবে।বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা স্বাধীনতা লাভের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে প্রণব মুখার্জির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, বাংলাদেশের জনগণ তাঁকে একজন অকৃত্রিম বন্ধু হিসেবে দেখে। বৈঠকে প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পরিকল্পনাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজা আলী এমপি, জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ফারুক সোবহান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিসি আইনুন নিশাত, এম রহমত উল্লাহ, দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মুস্তাফিজুর রহমান এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম উপস্থিত ছিলেন।