ঢাকা-দিল্লি সম্পর্ক চমৎকার: চিদাম্বরম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম দ্বিপক্ষীয় নিরাপত্তা বিষয়ে ঢাকা-নয়াদিল্লি সহযোগিতাকে ‘চমৎকার’ হিসেবে অভিহিত করেছেন। গত বুধবার রাজ্য সভায় এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ ‘চমৎকার’ সহযোগিতা প্রদান করেছে। খবর বাসসের। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বাংলাদেশ কেমন সহযোগিতা করছে এমন প্রশ্নের জবাবে পি চিদাম্বরম এ কথা বলেন। রাজীব শুক্লা এ প্রশ্ন করেন। একই অধিবেশনে জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী প্রণীত কাউর বলেন, ভারত বাংলাদেশের কাছে কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা সরাসরি বাস সার্ভিস চালুর প্রস্তাব দিয়েছে। বর্তমানে ঢাকা-কলকাতা ও ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু রয়েছে।