ঢাকা-দিল্লি সাংস্কৃতিক বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারত ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সফররত ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনাকালে এই অভিমত ব্যক্ত করা হয়। ভারতের উপরাষ্ট্রপতির স্ত্রী সালমা আনসারি ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসসের।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ভারতের উপরাষ্ট্রপতি দুই দিনের বাংলাদেশ সফরে গতকাল ঢাকা পৌঁছান।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ভারতের উপরাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যকার আলোচনায় শিল্প-সংস্কৃতি ও সাহিত্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসায় ভারতের উপরাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন: এর আগে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি গতকাল বিকেলে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।