ঢাকা-দিল্লি¬ যৌথ ইশতেহার প্রকাশ করা হবে: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত যৌথ ইশতেহার শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘শিগগিরই এটা প্রকাশ্য দলিলে পরিণত হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। আর নিষ্ঠার সঙ্গে তা চর্চার মাধ্যমে আমরা প্রমাণ করছি যে, আমরা গণমুখী সরকার।’ পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির বেল টাওয়ারে দি ইনডিপেন্ডেন্ট ও সেন্টার ফর ফরেন অ্যাফেয়ার্স স্টাডিজ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ভারত সফর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। খবর বাসসের। দীপু মনি বলেন, ‘ভারত সরকারের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের চেতনা অনুযায়ী করা হয়েছে। ইনডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আনিসুল ইসলাম মাহমুদ, রিয়াজ রহমান, শফি সামি, আবুল হাসান চৌধুরীসহ পররাষ্ট্রবিষ¬ষক ও কূটনীতিকেরা বক্তব্য দেন।