ঢাকা-দোহা রুটে ৩ দিনের ফ্লাইট পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস
ফাইল ছবি

করোনা সংক্রমণ বাড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দোহা আকাশপথে ৯, ১৪ ও ১৯ এপ্রিলের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর পরিবর্তে এসব তারিখের ফ্লাইটগুলো যথাক্রমে ১২, ১৬ ও ২১ এপ্রিলে ফ্লাইট পরিচালনা করা হবে।

আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের হোটেল রি-বুকিংয়ের জন্য প্রয়োজনীয় হোটেল না পাওয়ায় বিমান কর্তৃপক্ষ এই বাতিলকৃত ফ্লাইটগুলো পুনরায় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এতে যাত্রীরা পরিবর্তিত তারিখ অনুযায়ী হোটেল বুকিং দিয়ে ঢাকা-দোহা আকাশপথে ভ্রমণ করতে পারবেন।

ফ্লাইট সূচি পরিবর্তিত হওয়ার এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। এই ফ্লাইটগুলো সম্পর্কে আরও জানতে ০১৯৯০৯৯৭৯৯৭ মুঠোফোনের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ।