ঢাকা-নারায়ণগঞ্জ পথে প্রতি ঘণ্টায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ পথে প্রতি ঘণ্টায় ট্রেন চালু, বগির সংখ্যা বৃদ্ধি, নারায়ণগঞ্জ-কমলাপুর পথে দুটি রেললাইন স্থাপনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন হয়।মানববন্ধনের সময় বক্তারা বলেন, ‘উন্নত বিশ্বেও আজ যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে রেল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু আমাদের দেশে এই গুরুত্বপূর্ণ খাত রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তার কারণে অলাভজনক ও অকার্যকর হয়ে পড়েছে। তাঁরা অধিক মুনাফালোভী বেসরকারি পরিবহন সিন্ডিকেটের সঙ্গে আঁতাত করে রেলব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে এসেছেন।’ অবিলম্বে ঢাকা-নারায়ণগঞ্জ পথে প্রতি ঘণ্টায় রেল সার্ভিস ও কমিউটার ট্রেন সার্ভিস চালুসহ রেল খাতকে উন্নত করার দাবি জানান বক্তারা।যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান, ওয়ার্কার্স পার্টির হিমাংশু সাহা, শিবনাথ চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম, আবু হাসান, হাফিজুল ইসলাম, শাহানারা বেগম প্রমুখ।