ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আজ থেকে বাসভাড়া বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী বাসের ভাড়া আজ শুক্রবার থেকে বাড়ছে। ঢাকা থেকে নারয়ণগঞ্জ নন এসি বাসের ভাড়া ২২ টাকা থেকে বেড়ে ৩০ টাকা এবং এসি বাসের ভাড়া ৩০ থেকে বেড়ে ৪০ টাকা করা হয়েছে।নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস-মিনিবাস (কোম্পানিজ) ট্রাক ও কার্ভাডভ্যান মালিক ঐক্য জোটের আহ্বায়ক মুক্তার হোসেন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে এক টাকা ৫৫ পয়সা। এ হিসাবে ঢাকা-নারায়ণঞ্জ ২০ কিলোমিটারের ভাড়া হয় ৩১ টাকা। সেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। আজ শুক্রবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।