ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে গতকাল রোববার তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি চারটার দিকে জুরাইন এলাকায় পৌঁঁছালে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে সন্ধ্যা সাতটায় নতুন ইঞ্জিন এনে ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনে নেওয়া হয়।রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশনের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সন্ধ্যা সাতটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন বন্ধ থাকায় বাসের লাইন ছিল অস্বাভাবিক দীর্ঘ।