ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ আন্তনগর ট্রেন চালু হচ্ছে আগামী বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে আন্তনগর ট্রেন সার্ভিস আগামী বছরের মাঝামাঝি চালু করা হবে। নেত্রকোনার মোক্তারপাড়ায় বিজয় মেলার অনুষ্ঠানে গত শনিবার সন্ধ্যায় রেলপথমন্ত্রী মুজিবুল হক এ কথা বলেন।বিজয় মেলা উদ্যাপন পরিষদের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খানের সভাপতিত্বে ‘আজকের বিজয় দিবস ও সমসাময়িক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও মেজর (অব.) কামরুল ইসলাম ভূঁইয়া।মূল প্রবন্ধ পাঠ করেন বাদল মজুমদার। সভায় রেলপথমন্ত্রী রেল বিভাগের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার বর্ণনা করে জানান, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে আন্তনগর ট্রেন চালু হচ্ছে। এ লক্ষ্যে ২০০টি কোচ মেরামতের কাজ শুরু করা হয়েছে। অন্যান্য কাজও দ্রুতগতিতে চলছে বলে জানান তিনি। সভায় যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করার দাবি জানান নেতারা।