প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ শাখা অফিস সম্প্রতি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা ইনস্টিটিউট অধিদপ্তরে একটি সমঝোতা চুক্তি সই করেছে৷ এর ফলে স্যামসাংয়ের ক্রিয়েটিং শেয়ার্ড ভ্যালুর (সিএসভি) মাধ্যমে প্রতিষ্ঠানটির চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা বিনা খরচে ছয় মাসের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন৷ প্রশিক্ষণ ছাড়াও স্যামসাং ট্রেনিং স্কুল ও স্যামসাং এরাইজ প্রকল্পের অধীন প্রতিষ্ঠানটির গবেষণাগার নতুনভাবে সাজিয়ে দেওয়া হবে৷ চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন, জেনারেল ম্যানেজার সাংহাওয়া সং ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷