ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কাল
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সমাবর্তন ও পুনর্মিলনী কাল শুক্রবার। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের প্রস্তুতি কমিটি এ কথা জানায়।
প্রস্তুতি কমিটির আহ্বায়ক গাজী মো. আলতাফুজ্জামান জানান, শুক্রবারের অনুষ্ঠানের মধ্যে আছে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত রেজিস্ট্রেশন কিট সংগ্রহ ও নাশতা, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান ও বৃক্ষরোপণ, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খেলা, বেলা ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত টেকনিক্যাল সেশন, বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কনভেনশন, বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। কনভেনশন ও পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য প্রায় ৯০০ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। এ ছাড়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ চার সহস্রাধিক অতিথি অনুষ্ঠানে যোগ দেবেন।