ঢাকা-বরিশাল নৌপথে রোটেশন প্রথা বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল নৌপথে রোটেশন প্রথা বাতিল এবং লঞ্চ ও সড়কপথে বাসের অতিরিক্ত ভাড়া কমানো ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে গতকাল সোমবার বরিশাল নগরে মানববন্ধন হয়েছে।বরিশাল লঞ্চ ও বাসযাত্রী স্বার্থ সংরক্ষণ বাস্তবায়ন কমিটি গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে এ মানববন্ধন করে। এতে সভাপতিত্ব করেন ওই কমিটির আহ্বায়ক বশির আহম্মেদ।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, লঞ্চ মালিকেরা ঢাকা-বরিশাল নৌপথে যাত্রীদের জিম্মি করে তাদের স্বার্থ হাসিল করছে। বহুবার এর বিরুদ্ধে আন্দোলন, এমনকি অবৈধ রোটেশন বাতিলের জন্য আদালতে মামলা করা হয়েছে। এর পরও প্রভাবশালী মালিকেরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে লঞ্চ ও বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।