ঢাকা-বরিশাল নৌপথে রোটেশন প্রথা বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল নৌপথে রোটেশন প্রথা বাতিলের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার বরিশালের সর্বস্তরের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। বিকেল সাড়ে চারটায় নগরের সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মেয়র শওকত হোসেন। বক্তব্য দেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি আবদুর রহিম, জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান, পুলিশ সুপার (এসপি) দেবদাস ভট্টাচার্য, পুলিশের উপকমিশনার (সদর) জিল্লুর রহমান, শিক্ষাবিদ মো. হানিফ, নারীনেত্রী মিসেস রাবেয়া খাতুন প্রমুখ।মেয়র শওকত হোসেন বলেন, ‘আমি আন্দোলন করলে সরকার কী করবে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি জনগণের চাকর, আমি জনগণের কথা চিন্তা করে আন্দোলন করব। যত দিন পর্যন্ত রোটেশন প্রথা বাতিল না হবে তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।’মেয়র শওকত হোসেন আরও বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নৌমন্ত্রীসহ সব মহলকে বিষয়টি অবহিত করব, তার পরও যদি এ দাবি মানা না হয় তাহলে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। যেকোনো মূল্যে বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী লঞ্চের অবৈধ রোটেশন প্রথা বাতিল করা হবে।’