প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বরিশাল-ঢাকা পথে আবার বিমানের ফ্লাইট শুরু হচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে সপ্তাহে দুই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ পথে যাত্রী পরিবহন করবে। বরিশাল বিমানবন্দর সূত্র জানায়, ৭৬ আসনের একটি ড্যাশ-৮ কিউ ৪০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ দিয়ে প্রতি রবি ও বৃহস্পতিবার ঢাকা-বরিশাল-ঢাকা ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে বিকেল চারটায় ছেড়ে বরিশালে পৌঁছাবে চারটা ৩০ মিনিটে। আর বরিশাল থেকে চারটা ৫৫ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে পাঁচটা ২৫ মিনিটে।
বাসস