ঢাকা-বরিশাল রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনালে গতকাল বুধবার বাড়তি চাঁদা না দেওয়ায় শ্রমিক লীগের সভাপতি একটি বাস কাউন্টারে তালা লাগিয়ে দেন। এ ঘটনার প্রতিবাদে বরিশাল-ঢাকা রুটে চারটি পরিবহনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাসমালিক ওনার্স অ্যাসোসিয়েশন।সংশ্লিষ্ট সূত্র জানায়, নথুল্লাবাদ বাসশ্রমিক ইউনিয়ন টার্মিনালের কাউন্টারপ্রতি দৈনিক ৫০ টাকা হারে চাঁদা আদায় করত। গতকাল ইউনিয়নের সভাপতির নির্দেশে ওই চাঁদার পরিমাণ বাড়িয়ে ১২০ টাকায় উন্নীত করা হয়। কিন্তু ১২০ টাকা চাঁদা দিতে অস্বীকার করে হানিফ পরিবহন কর্তৃপক্ষ। এ নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে জেলা শ্রমিক লীগ ও বাসশ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব আহম্মেদ সকালে হানিফ পরিবহনের কাউন্টারে তালা লাগিয়ে দেন। ঘটনাটি ঢাকায় জানানো হলে বাসমালিক ওনার্স অ্যাসোসিয়েশন দুপুর ১২টা থেকে বরিশাল-ঢাকা রুটে হানিফ, দ্রুতি, সাকুরা ও ঈগল পরিবহনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।এ ব্যাপারে বাসমালিক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলী খবির চান প্রথম আলোকে বলেন, চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নেই। প্রশাসন চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হবে না। বাসমালিকদের তালা লাগানোর দাবি ভিত্তিহীন উল্লেখ করে তিনি প্রথম আলোকে বলেন, কোনো কাউন্টার বন্ধ করা হয়নি। বরিশালে শুধু চারটি পরিবহন চলে না। অন্য পরিবহন ঠিকই চলছে। চাঁদার পরিমাণ বাড়ানোর বিষয়ে তিনি কিছু জানাননি।জানতে চাইলে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, কাউন্টারপ্রতি চাঁদা ১২০ টাকা করায় শ্রমিক ইউনিয়নের সঙ্গে বাসমালিক ওনার্স অ্যাসোসিয়েশনের বিরোধ হয়েছে। তাই ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে বাসমালিক ওনার্স অ্যাসোসিয়েশন। ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে জেলা প্রশাসক উদ্যোগ নিয়েছেন।