ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসবাসের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে অযোগ্য শহর ঢাকা। আর সবচেয়ে ভালো শহর অস্ট্রেলিয়ার মেলবোর্ন।বিশ্বের মোট ১৪০টি শহরের মধ্যে বসবাসযোগ্যতার একটি তালিকা করেছে যুক্তরাজ্যের সাপ্তাহিক ইকোনমিস্ট পত্রিকার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। জরিপের ভিত্তিতে করা এ তালিকা প্রকাশ করা হয়েছে গত মঙ্গলবার।রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবাসুবিধা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো—এ পাঁচ বিষয়ের মোট ৩০টি বিবেচনার ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়। সব সূচক মিলিয়ে মোট ১০০ পয়েন্টের মধ্যে ৯৭ দশমিক ৫ পয়েন্ট পেয়ে সবচেয়ে বসবাসযোগ্য শহর মেলবোর্ন। আর সর্বনিম্ন ৩৮ দশমিক ৭ পয়েন্ট নিয়ে তালিকার সর্বশেষ অবস্থান অর্থাৎ ১৪০ নম্বরে আছে ঢাকা। এ তালিকায় গত বছর ঢাকার অবস্থান ছিল ১৩৯। ১৪০তম অবস্থানে ছিল জিম্বাবুয়ের রাজধানী হারারে।ঢাকার আগে সর্বনিম্ন থেকে ১০টি শহর হলো যথাক্রমে পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবে, নাইজেরিয়ার লাগোস, জিম্বাবুয়ের হারারে, আলজেরিয়ার আলজিয়ার্স, পাকিস্তানের করাচি, লিবিয়ার ত্রিপোলি, ক্যামেরুনের দোওয়ালা, ইরানের তেহরান ও আবিদজানের কোট ডি আইভরি।সবচেয়ে বসবাসযোগ্যতার দিক দিয়ে মেলবোর্নের পরে আছে যথাক্রমে অস্ট্রিয়ার ভিয়েনা, কানাডার ভ্যাঙ্কুভার, টরন্টো ও ক্যালগেরি; অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ও সিডনি; ফিনল্যান্ডের হেলসেঙ্কি, অস্ট্রেলিয়ার পার্থ এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড।