ঢাকা-বান্দুরা সড়কে গাড়ি ছিনতাই চালক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের সিরাজদিখান থানা এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে একটি গাড়ি ছিনতাই হয়েছে। ছিনতাইতারীরা গাড়ির মালিককে মারধর করে তাঁর সঙ্গে থাকা নগদ টাকা, মুঠোফোনসহ জিনিসপত্র লুট করে। গাড়ির মালিক অহিদুজ্জামান অহিদ জানান, গতকাল ভোর চারটায় তিনি নবাবগঞ্জের বাগমারা থেকে ঢাকা যাচ্ছিলেন। আঞ্চলিক মহাসড়কের সিরাজদিখান থানা এলাকায় মরিচা ব্রিজের কাছে পৌঁছালে তাঁর গাড়িটি ছিনতাইয়ের কবলে পড়ে। ওত পেতে থাকা ছিনতাইকারীরা গাড়ির গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে নেয়। তারপর রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে তাঁকে প্রচণ্ড মারধর করে। শেষে গাড়ি, তাঁর কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা, দুটি মুঠোফোনসহ অন্যান্য জিনিস লুট করে নিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, এ সড়কের টিকরপুর, বেনুখালী, খারশুর, মরিচা ও তুলসীখালী ব্রিজসংলগ্ন এলাকায় প্রায়ই চুরি, ডাকাতি হচ্ছে।