ঢাকা বিভাগে যাঁরা মেয়র পদপ্রার্থী
ঢাকা বিভাগের ১৭টি জেলার পৌরসভাগুলোতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল শনিবার। প্রথম আলোর প্রতিনিধিদের দেওয়া সর্বশেষ তথ্যমতে গতকাল ৭১ জন মেয়র পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তাই এই বিভাগের পৌরসভা নির্বাচনে ২৬২ জন প্রার্থী এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭ জানুয়ারি এ পৌরসভাগুলোতে ভোট গ্রহণ করা হবে।ঢাকা জেলায় যাঁরা মেয়র পদপ্রার্থী: ঢাকা জেলার সাভার পৌরসভায় আশরাফ উদ্দিন খান, রেফাত উল্যাহ, এস এম ইয়াকুব আলী, মেহেদি হাসান; ধামরাইয়ে শফিক আনোয়ার, আলমগীর কবির, দেওয়ান নাজিম উদ্দিন, হাবিবুর রহমান, জাফর উল্যাহ খান ও আব্দুর রহমান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।টাঙ্গাইলে মেয়র পদপ্রার্থীদের নাম: টাঙ্গাইল পৌরসভায় শহিদুর রহমান খান, জামিলুর রহমান, জাফর আহমেদ, এ কে এম শফিকুল ইসলাম, সৈয়দ খালেদ মোস্তফা, মো. আতাউর রহমান খান; কালিহাতীতে আনছার আলী, আলী আকবার জব্বার; মির্জাপুরে শাহাদত হোসেন, মোশারফ হোসেন, শহিদুর রহমান; সখীপুরে আবু হানিফ আজাদ, খলিলুর রহমান, আশরাফুল আলম, সানোয়ার হোসেন, মীর জুলফিকার আলী, মীর গোলাম হোসেন; ধনবাড়ীতে মনজুরুল ইসলাম, এস এম এ সোবহান, নুরুল হক, আ. ওয়াদুদ তালুকদার; গোপালপুরে রকিবুল হক, খন্দকার জাহাঙ্গীর আলম, আবদুল কাদের কবির, আবদুল জব্বার, কাজী লিয়াকত, মো. রফিকুল ইসলাম; ভূঞাপুরে মাসুদুল হক, জাহাঙ্গীর হোসেন, আ. খালেক মণ্ডল, আমিরুল ইসলাম তালুকদার, আলী আজম; মধুপুরে সরোয়ার আলম খান, সরকার শহিদ, খন্দকার আনোয়ারুল হক, সাখাওয়াত হোসেন; ঘাটাইলে মঞ্জুরুল হক, মো. হাসান আলী ও মো. রফিকুল ইসলাম।ময়মনসিংহে মেয়র পদপ্রার্থী যাঁরা: ত্রিশালে এ বি এম আনিসুজ্জামান, আনোয়ার হোসেন আকন্দ, আমিনুল ইসলাম আমিন সরকার ও খলিলুর রহমান; ঈশ্বরগঞ্জে বর্তমান মেয়র মো. হাবুিবর রহমান, মো. ফিরোজ আহাম্মদ, মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, মাহমুদ হাসান ও মো. রফিকুল ইসলাম; নান্দাইলে এ এফ এম আজিজুল ইসলাম, আমিনুল ইসলাম ও রফিক উদ্দিন ভুইয়া।রাজবাড়ীতে যাঁরা মেয়র পদপ্রার্থী: রাজবাড়ী সদরে মহম্মদ আলী চৌধুরী, মো. শফিকুল ইসলাম, মো. তোফাজ্জেল হোসেন মিয়া, খন্দকার গোলাম কবির, মো. আরমান আলী ও মো. শুকুর চৌধুরী; পাংশায় হাবীবুর রহমান ও মো. ওয়াজেদ আলী মণ্ডল; গোয়ালন্দে বর্তমান মেয়র শেখ মো. নিজাম, নাজিরুল ইসলাম ও নির্মল কুমার চক্রবর্তী। শেরপুরে মেয়র পদপ্রার্থী যাঁরা: শেরপুর সদরে নূর মোহাম্মদ, মো. হুমায়ুন কবীর, আখতারুজ্জামান, মো. আবদুস সালাম ও মো. আবদুর রাজ্জাক; নকলায় সানোয়ার হোসেন, এ কে এম মাহবুবুল আলম, সামছুল হক, বর্তমান মেয়র মিজানুর রহমান, মিজানুর রহমান, মুনীর হোসেন, আবদুল মোতালেব, শফিকুল ইসলাম জিন্নাহ, মোখলেছুর রহমান, ফারুক হোসেন ও মাসুম-উল-আলম; নালিতাবাড়ীতে মো. আবদুল হালিম উকিল ও মো. আনোয়ার হোসেন; শ্রীবরদীতে আবদুল হাকিম, মো. আবু হানিফা, তোফাজ্জল হোসেন, লুৎফর রহমান মিয়া, আলতাফ হোসেন, আবদুল্লাহ আল মামুন, আবু সাঈদ, মো. শাহীদ উল্লাহ ও মো. জবেদ আলী।নরসিংদীতে মেয়র পদপ্রার্থী যাঁরা: নরসিংদীতে বর্তমান মেয়র লোকমান হোসেন, হারুনুর রশিদ, আ. মতিন সরকার, আরিফুল ইসলাম, মোতাহের হোসেন রিজভী, মো. বোরহান উদ্দিন, তারেক আহমেদ, মাহমুদ ইবনুল হুদা, মো. মাহাতাব হোসেন বাহাদুর।; মনোহরদীতে আলফাজ উদ্দিন, কফিল উদ্দিন, আব্দুল খালেক।নারায়ণগঞ্জে যাঁরা মেয়র পদপ্রার্থী: নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় শওকত আলী, রমজান হোসেন, খায়রুল কবির তানসেন, মতিউর রহমান, মোসাদ্দেক হোসেন, মিলন ভুইয়া, শফিকুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীন; সোনারগাঁয়ে গাজী মজিবুর রহমান, মো. সাদেকুর রহমান ও বর্তমান মেয়র সাইদুর রহমান মোল্লা।গোপালগঞ্জে মেয়র পদপ্রার্থীদের নাম: গোপালগঞ্জ পৌরসভায় বর্তমান পৌর মেয়র হাসমত আলী সিকদার, কাজী লিয়াকত আলী, এস এম মুনীর হিটলার, বদরুল আলম বদর, শেখ মুশফিকুর রহমান, সাহাবুদ্দিন আজম, রেজাউল হক সিকদার, আতাউর রহমান; টুঙ্গিপাড়ায় বর্তমান ভারপ্রাপ্ত মেয়র বিনয় কৃষ্ণ সাহা, সরদার ইলিয়াস হোসেন, সৈয়দ নজরুল ইসলাম, ফোরকান বিশ্বাস; কোটালীপাড়ায় বর্তমান মেয়র অহেদুল ইসলাম হাজরা এবং এইচ এম অহেদুল ইসলাম, শেখ কামাল হোসেন ও নজরুল ইসলাম।জামালপুরে যাঁরা মেয়র পদপ্রার্থী: জামালপুর পৌরসভায় আমান উল্লাহ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মাহবুবুর রহমান ও ডা. সৈয়দ ইউনুছ আহাম্মদ; সরিষাবাড়ীতে মনির উদ্দিন, নূর-ই-আলম, ফয়জুল কবীর তালুকদার ও মুখলেছুর রহমান; মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া (কবীর), মোশারফ হোসেন তালুকদার ও জাকিউল করিম তরফদার; মেলান্দহে এ কে এম হাবিবুর রহমান, আবুল কালাম, বর্তমান মেয়র দিদার পাশা ও এম রফিকুল ইসলাম; ইসলামপুরে আবদুল কাদের শেখ, মনজুর মোর্শেদ আলম খান, জয়নাল আবেদীন সরকার, রেজাউল করিম ঢালী, ইয়াহিয়া মাহমুদ মুকুল ও জাহাঙ্গীর আলম; দেওয়ানগঞ্জে আবুল কালাম আজাদ, হাফিজুল হক জামি চৌধুরী, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আবদুস সালাম খন্দকার, কে এম জি এরশাদ ও আবদুর রশীদ দোলা।শরীয়তপুরে মেয়র পদপ্রার্থীদের নাম: নড়িয়ায় বর্তমান মেয়র মো. হায়দার আলী ও মোহাম্মদ আলী; ভেদরগঞ্জে আবদুল হাই মিয়া, আবদুল মান্নান হাওলাদার ও আবদুর জব্বার রাঢ়ী; ডামুড্যায় বর্তমান মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, আলমগীর হোসেন, জাহিদ আব্বাস। নেত্রকোনায় মেয়র পদপ্রার্থী যাঁরা: নেত্রকোনা পৌরসভায় মতিয়র রহমান খান, নজরুল ইসলাম খান ও প্রশান্ত রায়; মোহনগঞ্জে লতিফুর রহমান, কাজল সরকার ও মো. মাহবুবুন্নবী শেখ; দুর্গাপুরে মো. নজরুল ইসলাম, আবদুর রাজ্জাক, মো. কামাল পাশা, শুভেন্দু সরকার ও স ম জয়নুল আবেদীন; কেন্দুয়ায় আবদুল হক ভূঁইয়া ও মজনুর রহমান খন্দকার। ফরিদপুরে মেয়র পদপ্রার্থী যাঁরা: ফরিদপুর সদর পৌরসভায় সুবল চন্দ্র সাহা, শেখ মাহাতাব আলী, ফজলুল কবির, এ এফ এ কাইয়ুম ও মমতাজ আক্তারী।; নগরকান্দা পৌরসভায় মো. আলিমুজ্জামান মোল্যা, মো. ইউনুস শেখ, এ কে এম আমীরুজ্জামান, এ এফ এম সিদ্দিকুল আলম, মো. আলিমুজ্জামান মিয়া; বোয়ালমারীতে মো. হাসানুজ্জামান মিয়া, আ. শুকুর শেখ, সৈয়দ নিয়ামুল হাসান ও মো. মোতাহার হোসেন।মাদারীপুরের মেয়র পদপ্রার্থী যাঁরা: মাদারীপুর পৌরসভায় খলিলুর রহমান খান, আবদুল বারী, খালিদ হোসেন, জাহান্দার আলী, মিজানুর রহমান, জামিনুর হোসেন ও সিরাজুল হক; শিবচরে আ. লতিফ মোল্লা, মো. কবির গোমস্তা, মো. শাহাদাত হোসেন।কিশোরগঞ্জে যাঁরা মেয়র পদপ্রার্থী: কিশোরগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র আবু তাহের মিয়া, মাজহারুল ইসলাম, মাজহারুল ইসলাম, বিমল চন্দ্র দাস; কটিয়াদীতে বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন খান, শওকত ওসমান ও সিদ্দিকুর রহমান; ভৈরবে সাইদুল্লাহ মিয়া, ফকরুল আলম আক্কাস, ইফতেকার হোসেন, মো. রফিকুল ইসলাম ও শাহীন মিয়া; কুলিয়ারচরে আবুল হাসান কাজল ও মো. নুরুল মিল্লাত; বাজিতপুরে সারোয়ার আলম, লায়ন আমিরুল হোসেন, রফিকুল ইসলাম, এহেসান কুফিয়া ও এ কে এম নাজমুল আরেফিন নাসিম; হোসেনপুরে আবদুল কাইয়ুম, এস এম মাহবুবুর রহমান, সোহরাব উদ্দিন, মানিক মিয়া, আবদুল কাদির; করিমগঞ্জে কামরুল ইসলাম চৌধুরী, আবদুল কাইয়ুম, মো. রুস্তম আলী, দুলাল শিকদার, শাহ মো. তবারক হোসেন ফকির, মো. সিরাজুল হক, মো. আবুল হাশেম, আজিজুর রহমান।মুন্সিগঞ্জে যাঁরা মেয়র পদপ্রার্থী: মুন্সিগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র মুজিবুর রহমান, মোহাম্মদ ফয়সাল বিপ্লব, এ কে এম ইরাদত, নুরুল ইসলাম, ফখরুজ্জামান মিল্লাত ও মো. মোশারফ হোসেন; মীরকাদিম পৌরসভায় বর্তমান মেয়র মোহাম্মদ হোসেন, আবদুস ছালাম, হাফিজুল্লাহ, শহিদুল ইসলাম, মিজানুর রহমান ও ফারুক মোল্লা।গাজীপুরে যাঁরা মেয়র পদপ্রার্থী: গাজীপুরের কালিয়াকৈরে মো. মজিবুর রহমান, সিকদার মোশারফ, রেজাউল করিম, শওকত আলী খান, হযরত আলী।মানিকগঞ্জে যাঁরা মেয়র পদপ্রার্থী: মানিকগঞ্জের সিঙ্গাইরে এম এম আলমগীর হোসেন, বর্তমান মেয়র মীর মো. শাহজাহান, খোরশেদ আলম ভূঁইয়া মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)।