ঢাকা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ ডিসেম্বর ঢাকা বিভাগে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটি।চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদান, সড়কে চাঁদাবাজি বন্ধ, জ্বালানির দাম হ্রাস, পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন পরিবহন নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহসভাপতি সামছুদ্দিন সরকার, পরিবহন নেতা হুমায়ূন কবীর খান, আবদুল মোতালেব, মিনার উদ্দিন ও ফয়সাল সরকার।