ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান সম্মেলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনে গতকাল শনিবার গবেষণায় অবদান রাখায় দুজন অণুজীববিজ্ঞানীকে আজীবন সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট।
সম্মাননাপ্রাপ্ত বিজ্ঞানীরা হলেন অধ্যাপক আনোয়ারুল আজীম চৌধুরী (মরণোত্তর) ও অধ্যাপক খাজা মোহাম্মদ সুলতানুল আজিজ। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে এই সম্মাননা দেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন বলেন, সামাজিক ও জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন রোগ নিরূপণের ক্ষেত্রে অণুজীববিজ্ঞানীদের বিশেষ ভূমিকা রয়েছে।