ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিএসসির খোলা জায়গায় বন্ধুরা মিলে ইফতারের আগে সেলফি তোলা।
টিএসসির খোলা জায়গায় বন্ধুরা মিলে ইফতারের আগে সেলফি তোলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গ্রীষ্মকালীন ছুটি। ঈদের পর ক্যাম্পাস খুলবে। তবে কারও পরীক্ষা, কারও টিউশনি, কারও বা অন্য কাজ থাকায় এখনো অনেকে আবাসিক হলগুলোতে রয়ে গেছেন। এদের মধ্যে কেউ কেউ হলেই ঈদ করবেন।

বিজয় একাত্তর হলের মেসে ইফতারের আয়োজন।
বিজয় একাত্তর হলের মেসে ইফতারের আয়োজন।

পবিত্র রমজানে শিক্ষার্থীরা ইফতার করেন কোথায়? জবাবে নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে অনেকগুলো ছোট ছোট সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে যান। দেখা যায় সেসব সংগঠনগুলোর একদিন একদিন করে ইফতার লেগেই আছে।

টিএসসি চত্বরে বিক্রি হচ্ছে বেগুনিসহ বিভিন্ন ইফতার সামগ্রী।
টিএসসি চত্বরে বিক্রি হচ্ছে বেগুনিসহ বিভিন্ন ইফতার সামগ্রী।

সংগঠনগুলো কেমন? একজন শিক্ষার্থী একটি এলাকা থেকে আসে। এলাকার শিক্ষার্থীদের নিয়ে একটি গ্রুপ থাকেই যারা ইফতারটাকে নিজেদের মিলিত হওয়ার একটা সময় হিসেবে বেছে নেয়। আবার বিভাগের শিক্ষার্থীরা একসঙ্গে বসে ইফতার করেন। হলের কক্ষেও ইফতারের পসরা সাজানো হয়। শিক্ষার্থীদের শতাধিক সংগঠন রয়েছে, যেগুলো নিয়মিত কাজের অংশ হিসেবে রমজান মাসে ইফতারের আয়োজন করে।

চলছে ইফতার কেনা-বেচা। টিএসসি চত্বরের ছবি।
চলছে ইফতার কেনা-বেচা। টিএসসি চত্বরের ছবি।

ইফতারের সময় কোনো দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠজুড়ে, কখনোবা হলের ছাদে মাদুর পেতেই বসে যেতে হয় শিক্ষার্থীদের। ইফতারকে কেন্দ্র করে টিএসসি যেন পরিণত হয় প্রাক্তনদের মিলনমেলায়। আনুষ্ঠানিকভাবে তো বটেই, আনুষ্ঠানিকতার বাইরেও পুরোনো বন্ধুদের সঙ্গে ইফতারে মিলিত হন অনেকে।

কবি জসীম উদদীন হলের সামনে ইফতারের পসরা।
কবি জসীম উদদীন হলের সামনে ইফতারের পসরা।

শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বিকেলের দিকে হলগুলোর ফটকের সামনে ইফতারি সাজিয়ে বসেন অনেক দোকানি। এদের অনেকের অন্য ব্যবসায় রয়েছে, আবার কেউ হলেরই কর্মচারী। এসব দোকানে ছোলা, মুড়ি, বেগুনি, চপের মতো প্রচলিত ইফতারই বেশি পাওয়া যায়।

বিজয় একাত্তর হলের একটি রুমে ইফতারের আয়োজন।
বিজয় একাত্তর হলের একটি রুমে ইফতারের আয়োজন।
টিএসসির খোলা জায়গায় ইফতার করতে বসেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
টিএসসির খোলা জায়গায় ইফতার করতে বসেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
টিএসসি চত্বরে ভাজা হচ্ছে বেগুনি, পেঁয়াজো, চপ।
টিএসসি চত্বরে ভাজা হচ্ছে বেগুনি, পেঁয়াজো, চপ।
ঠান্ডা পানিরও ব্যবস্থা রয়েছে।
ঠান্ডা পানিরও ব্যবস্থা রয়েছে।