ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের নামে হেফাজতে ইসলামের তাণ্ডব, মসজিদ ও পবিত্র গ্রন্থ পোড়ানোর প্রতিবাদে কর্মসূচি পালন করেছে ছাত্রসংগ্রাম পরিষদ। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করে তারা।
বেলা সাড়ে ১১টায় মধুর ক্যানটিনের সামনে থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। এরপর হয় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ।
ছাত্রসংগ্রাম পরিষদের সমন্বয়ক ও ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান এতে সভাপতিত্ব করেন।