ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দেশের প্রগতিশীল বুদ্ধিজীবীদের আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন।
মানববন্ধন শেষে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে হুমকিদাতা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান। বিজ্ঞপ্তি।