প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর নারীদের নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষক সমাজ। আজ মঙ্গলবার বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক শফিক উজ জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।