ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগের ওপর হামলার ঘটনায় জড়িত চার ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ছাত্রলীগের সহায়তায় এই চারজনকে শনাক্ত করা হয় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়। তাঁরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, গণিত বিভাগের জহিরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের মাসুম ও পরিসংখ্যান বিভাগের জিসান। তাঁরা প্রথম বর্ষের ছাত্র ও শহীদুল্লাহ হলে থাকেন। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে জানান, চারজনের স্থায়ী ঠিকানা ও পূর্ণ নাম চেয়ে হল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।

ভাগনিকে নিয়ে বেড়াতে এসে রক্তাক্ত হলেন আলোকচিত্রীশহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম গত শনিবার প্রথম আলোকে বলেছিলেন, তাঁরা বুধবারের ওই হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রশাসনকে জানিয়েছেন। তিনি জানান, হলের ‘ছোট ভাইদের’ তথ্যের ভিত্তিতে চারজনকে শনাক্ত করা হয়েছে। এঁরা ছাত্রলীগের কোনো পদে নেই।

গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরঘাটে দুই ভাগনিকে নিয়ে বেড়াতে এসে হামলার শিকার হন বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির পরিচালক আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ। তাঁর মাথা ফেটে যায়। তাঁর সঙ্গে থাকা দুই ভাগনিকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে হামলাকারীরা। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।