ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে আজাদ
এ কে আজাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ ও মহাসচিব হয়েছেন রঞ্জন কর্মকার।
গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও বৈশাখী আড্ডা শেষে নতুন কমিটির অভিষেক হয়। তিন বছরের (২০১৬-১৯) জন্য গঠিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, মুনিরা খান, শাইখ সিরাজ, কোষাধ্যক্ষ দেওয়ান রাশিদুল হাসান, যুগ্ম মহাসচিব আশরাফুল হক, সৈয়দ আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাবর আশরাফুল হক খান মোহাম্মদ, শিক্ষা ও লাইব্রেরি সম্পাদক শেখ আবদুস সালাম, প্রচার ও জনসংযোগ সম্পাদক উম্মে বাতুল মাহ্মুদা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী ও দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ। এ ছাড়া কমিটিতে কার্যনির্বাহী কমিটির সদস্য রয়েছেন ২৬ জন।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।