ঢাকা বিশ্ববিদ্যালয় আলোকচিত্র সংসদের বার্ষিক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় আলোকচিত্র সংসদ আয়োজন করতে যাচ্ছে অষ্টম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী। ৯ ফেব্রুয়ারি থেকে ‘এক্সপ্লোরিং দ্য ইমাজিনেশন’ শিরোনামে এই প্রদর্শনী শুরু হবে রাজধানীর দৃক গ্যালারিতে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংসদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আলোকচিত্র সংসদের সদস্যদের বাছাই করা ৬৪টি একক ও ৫টি ‘ফটো স্টোরি’ প্রদর্শিত হবে। একক আলোকচিত্রগুলোর মধ্যে ১৩টি ভারত সফরের।
ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রদর্শনী বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।