ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শিবির কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হলের এক ছাত্রকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। গতকাল রোববার সকালে হলের ১২৯ নম্বর কক্ষ থেকে তাঁকে আটক করা হয়। আটক করা ছাত্রটি ছাত্রশিবিরের কর্মী বলে পুলিশ সন্দেহ করছে। হলের ছাত্ররা জানান, আটক নিজাম উদ্দীন আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গত শনিবার রাত নয়টার দিকে হলের ছাত্রলীগের কর্মীরা তাঁর কক্ষে গিয়ে তল্লাশি চালান। এ সময় তাঁর কাছে শিবিরের সংবিধানসহ কয়েকটি ইসলামি বই পাওয়া যায়। এতে ছাত্রলীগের কর্মীরা তাঁকে আটক করে মারধর করেন। পরে রাত একটার দিকে হলের টিভি রুমে নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। সকালে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।