ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিরাপদ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কগুলোকে নিরাপদ করার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।গতকাল শনিবার এ দাবিতে ছাত্র সংগঠনগুলোর ওই জোট উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে। এ ছাড়া প্রগতিশীল ছাত্রজোট সংবাদ সম্মেলন করেছে।এদিকে একই দাবিতে জগন্নাথ হলের শিক্ষার্থীরা গত শুক্রবার মধ্যরাতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন।প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা উপাচার্যের বাসভবন ছেড়ে হলে ফিরে যান।