ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিনিয়ে ছাত্রলীগে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিরোধের আশঙ্কা করা হচ্ছে। এতে অন্তর্ভুক্ত সদস্যের সংখ্যা গঠনতন্ত্রে উল্লেখ করা সংখ্যার অনেক বেশি। এ কমিটি অবৈধ ঘোষণা করে ইতিমধ্যেই পাল্টা কমিটি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।জাতীয় সম্মেলনের প্রায় ১০ মাস পর গত মঙ্গলবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সংশোধিত সদস্যসংখ্যা ১২১ এর স্থানে ১৩৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তালিকায় একই নাম একাধিকবার থাকায় প্রকৃত সংখ্যা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।ছাত্রলীগ সূত্রে জানা যায়, ঘোষিত কমিটিতে বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফের স্বাক্ষর নেই, যা প্রথার লঙ্ঘন। কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পাশাপাশি আছে বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শেখ সোহেল রানা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিবের সই। এ কারণে এ কমিটিকে ‘অবৈধ’ ঘোষণা করেছেন বর্তমান সাধারণ সম্পাদক ওমর শরীফ। তিনি গণমাধ্যমকর্মীদের কাছে ৭২ সদস্যবিশিষ্ট একটি পাল্টা কমিটির তালিকা বিলি করেন। পাল্টাপাল্টি এসব কমিটি নিয়ে বিভ্রান্ত পদপ্রাপ্ত নেতারা।তবে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে যে কমিটির সুপারিশ করা হয়েছিল, কেন্দ্রীয় কমিটি তা-ই অনুমোদন করেছে।ওমর শরীফ প্রথম আলোকে বলেন, কমিটিতে ইসলামী ছাত্রশিবিরের অনেক কর্মী স্থান পেয়েছেন।গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ বিষয়ে সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘সংবিধান পরবর্তী সময়ে সংশোধন করে নেওয়া হবে।’ আর এইচ এম বদিউজ্জামান দাবি করেন, ছাত্রলীগের গঠনতন্ত্র মেনেই এ কমিটি গঠন করা হয়েছে।